মঙ্গলবার , ১২ মে ২০২৬ , বিকাল ০৫:১৭
ব্রেকিং নিউজ

কবিতা :-অন্ধকারের আলো

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ৫ জানুয়ারী ২০২৫ , দুপুর ০২:৪৭

কবি :-

সুরাইয়া

সবকিছু নষ্ট হয়ে যাওয়ার একটা রঙ থাকে, গন্ধ থাকে।

মানুষ নষ্ট হবার কোন রঙ গন্ধ নেই

হৃদয় দিয়ে বুঝে নিতে হবে,

হৃদয়! -তোমার কতোটা ক্ষমতা থাকতে হবে!

বুঝে নিতে হবে -ভালোবাসা,

বুঝে নিতে হবে-ঘৃণা,

বুঝে নিতে হবে-প্রেম,

বুঝে নিতে হবে-লেনা-দেনা,

আরও, আরও, বুঝতে গিয়ে, 

না বোঝার ছলেই কেটে গেলো জীবনের বেলা।

কখনো নিজ কর্মের যাঁতাকলে  পিষ্ট হয় এ জীবন,

খুঁজে নিতে হয় সৌভাগ্যের  গুপ্ত লুব্ধ সিঁড়ি, 

কখনো দুঃখের বেনাজলে ভাসে জীবনের চারিধার।

রুখতে হবে আত্মচেষ্টায়, 

জ্বলুক মঙ্গলালোক, পূণ্য কর্ম হোক জীবনের ব্রত।

নতুন বছরের নতুন প্রত্যাশায় এগিয়ে চলুক সবার জীবন.........

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১