বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৫০
ব্রেকিং নিউজ

গাজীপুরে পোশাক শ্রমিক পিটিয়ে হত্যা, ঠাকুরগাঁও থেকে প্রধান আসামি আটক

রিপোর্টার : আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ২১ এপ্রিল ২০২৪ , রাত ১০:২৩

গাজীপুর জেলার শ্রীপুরে পোশাক শ্রমিক লতিফ হত্যা মামলার প্রধান আসামি মো. মোফজ্জল হোসেনকে আটক করেছে র‍্যাব।

২১এপ্রিল( রোববার) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে র‍্যাব–১ ও ১৩ এর যৌথ অভিযানে পরিচালনা করে আসামিকে আটক করে। 

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃত মো. মোফজ্জল হোসেন (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের (কড়ইতলা) এলাকার সরাফত আলীর ছেলে। নিহত পোশাক শ্রমিক আব্দুল লতিফ একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের গ্রেপ্তারের জন্য র‍্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র‍্যাব খবর পায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন টেংরিয়া এলাকায় লতিফ হত্যার প্রধান আসামি মোফাজ্জল হোসেন আত্মগোপনে রয়েছেন। 

সারাদেশে সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে

এরপর র‍্যাব-১ ও ১৩ দিনাজপুরের আভিযানিক দল হরিপুর উপজেলার টেংরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা মোফজ্জল হোসেন স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এর আগে গত ১৮ এপ্রিল রাতে দাওয়াতের কথা বলে নিহত লতিফকে মোবাইলে ফোন করে শ্রীপুর বহেরারচালা এলাকায় শিরিনের বাড়িতে ডেকে আনে তার বন্ধু মোফাজ্জল হোসেন। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ির বাইরে বের হলে মোফাজ্জল আব্দুল লতিফকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার মাথায় আঘাত লাগলে সে মাটিতে পড়ে যায়। পরে লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 

জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১