বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:৪৩
ব্রেকিং নিউজ

কালিয়ায় ফেইক ফেসবুক আইডিতে গৃহবধূর অশ্লীল ছবি,আটক ২

রিপোর্টার : নড়াইল প্রতিনিধি || ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৫ জুলাই ২০২৪ , রাত ০৮:২৩

নড়াইলের কালিয়া প্রবাসী স্বামীর স্ত্রীর অশ্লীল ছবি  ফেসবুকের দু’টি  ফেইক আইডিতে  পোষ্ট করার জেরে ওই আইডির বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৪ জুলাই) ওই গৃহবধূ বাদী হয়ে কালিয়া থানায় সাধারণত ডায়রি করেন। এরই ধারাবাহিকতায় উপজলার পাঁচগ্রাম ইউনিয়নর মহিষখালা গ্রামর হারুনার রশীদ শেখের ছেলে ওই ইউনিয়নর যুবলীগর বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও নাজমুল ইসলামের ছেলে রাসল  মোল্যাকে (৩১) পুলিশ সারা রাত অভিযান চালিয়ে আটক করে।

এজাহার সূত্রে জানা যায়, ওই গহবধু তার স্বামীর নামীয় আইডিটি চালান। বিগত ৩ এপ্রিল তার প্রবাসী স্বামীর মাধমে জানতে পারেন ওই নাম ফেইক আইডি উক্ত লিংক প্রবেশ করে দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা গৃহবধূর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে তার ছবি এডিট কর অশ্লীল ছবি পোষ্ট করছে। এরপর তারা প্রতিনিয়ত বাজে, নোংরা ও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে উক্ত ফেসবুক আইডিতে পোস্ট করতে থাকে। পরবর্তীত ০৯ মে  ফেসবুক ব্যবহারকালে ফেসবুক আইডিতে পোস্ট করা তার এডিটকৃত একটি ছবি "সত্যর পথিক" নামীয় অপর ফেইক ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে। দেখা যায়,তার ছবির সাথে তার ভগ্নিপতিকে নিয়ে উক্ত ফেসবুক আইডিত পোষ্ট করেছে। উক্ত দু’টি আইডির এডিট/বিকৃত করা সকল পোস্ট স্কিনশর্ট দিয়ে ফোনে সংরক্ষণ করেন। ওই গহবধূ মর্যদাহানিকর, মানসিক নির্যাতন ও প্রতিনিয়ত হেয়প্রতিপন্যসহ নানানভাবে হয়রানির বিষয় কালিয়া থানায় একটি সাধারণত ডায়রি করেন । সাধারণ ডায়রির সূত্রে ধরে পুলিশ দুইজন আসামীকে আটক করে।

এ বিষয় কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ওই আইডির সূত্র ধরে  মহিষখোলা এলাকা থেকে দু’জনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১