মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৩৩
ব্রেকিং নিউজ

বোলারদের ওপর ভর করেই এতদূর বাংলাদেশ

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ , বিকাল ০৫:০৮

বোলারদের ওপর ভর করেই এতদূর বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল একদমই কম প্রত্যাশা নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে হার তাদের আশা কমিয়ে দিয়েছিল আরও। পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে তারা কিন্তু এখন নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সেরা । সুপার এইটে জায়গা করে নিয়েছে 

এর পেছনে ভূমিকাটা কার? অধিনায়ক, টিম ম্যানেজম্যান্ট বা সমর্থক- সবার উত্তরই হবে এক, বাংলাদেশের বোলাররা। অসাধারণ সব পারফরম্যান্সে একেক দিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন একেকজন বোলার।

তাদের মধ্যে সামনে ছিলেন তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিবকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে সবচেয়ে বেশি প্রশ্ন শুনতে হয়েছিল ।

মোহাম্মদ সাইফউদ্দিনের চেয়ে তাকে প্রাধান্য দিয়েছিলেন নির্বাচকরা। নিজের পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের উত্তর দিয়েছেন তানজিম। 

চার ম্যাচে সবমিলিয়ে ওভারপ্রতি ৪.৮০ গড়ে রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি। গ্রুপ পর্বশেষে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিন নম্বরে আছেন তানজিম। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১০৬ রান করেও জিতেছিল বাংলাদেশ। এ ম্যাচে চার উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন তানজিম। 

 এই বিশ্বকাপে ও মোস্তাফিজুর রহমান ছিলেন কিন্তু  আড়ালে থেকেই নিজের কাজটা করে গেছেন । বিশেষত ডেথ ওভারে তাকে খেলাটা হয়ে গিয়েছে বেশ কঠিন।  মোস্তাফিজ ৪ ম্যাচে ওভারপ্রতি মাত্র ৩.৩৭ গড়ে রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন । 

তানজিম ও মোস্তাফিজের সঙ্গে তাল মিলিয়েছেন তাসকিন আহমেদও। দরকারের সময়ে উইকেট এনে দিয়েছেন তিনি। যদিও বাকি দুজনের চেয়ে কিছুটা খরুচে ছিলেন তাসকিন। ৪ ম্যাচে ওভারপ্রতি ৬.৪৩ গড়ে রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। 

তিন পেসারের সঙ্গে বাংলাদেশের সুপার এইটে উঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের দীর্ঘদিনের অপেক্ষার ইতি ঘটিয়েছেন তিনি। ৪ ম্যাচে ৬.৮০ গড়ে রান দিয়ে ৭ উইকেট পেয়েছেন রিশাদ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১