মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:২৭
ব্রেকিং নিউজ

মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনে হামলার শিকার অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা আসনে এমপি করার দাবি উল্লাপাড়াবাসীর

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , দুপুর ১২:২০

উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি

২০১৩ সালের ২৯ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা ঐতিহাসিক ‘মার্চ ফর ডেমোক্রেসি’ আন্দোলনের দিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে ভয়াবহ হামলার শিকার হন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অ্যাডভোকেট সিমকী ইমাম খান।

সেদিন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ায় তিনি আওয়ামী সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেলেও অন্যায়ের কাছে মাথা নত করেননি। বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অটল থেকেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানো এই সাহসী আইনজীবী আজও রাজপথে গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।

সংরক্ষিত মহিলা আসনে এমপি করার জোর দাবি

উল্লাপাড়া উপজেলাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হোক।

স্থানীয়দের বক্তব্য, তিনি একজন সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকা নেতা হিসেবে পরিচিত। তাকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হলে উল্লাপাড়াবাসী উন্নয়ন ও সুযোগ-সুবিধা লাভ করবে এবং গণমানুষের দাবিদাওয়া জাতীয় পরিসরে আরও জোরালোভাবে উপস্থাপিত হবে।

উল্লাপাড়ার সাধারণ মানুষ বলেন,

যারা দুঃসময়ে জনগণের পক্ষে দাঁড়ায়তাদের কণ্ঠ একদিন জাতীয় সংসদেও শোনা উচিত।

সংগ্রাম চলমান

গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান স্থানীয়রা।

উল্লাপাড়াবাসীর প্রত্যাশা—অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায় আপামর জনসাধারণ।

সংগ্রাম চলমান—গণতন্ত্রের পক্ষে মানুষের

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১