নড়াইলের কালিয়া ফিলিং স্টেশনে ইউএনও'র দোহাই দিয়ে নিজেই ৪ ড্রাম তেল নিয়ে নিয়েছেন জাপা নেতা ও বিগত নির্বাচনের এমপি প্রার্থী মিল্টন মোল্যা।
০২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে এ ঘটনা ঘটে। কৃষকদের হাহাকারকে তুচ্ছ জ্ঞান করে শতশত কৃষককে লাইনে রেখে নিজের অবৈধ ইটের ভাটার জন্য জোর পূর্বক নিজ হাতে এ জালানি তেল নেন তিনি। বিষয়টি লাইনে থাকা কৃষকদের মাঝে বিরুপ প্রভাব ফেলেছে। অতঃপর এ বিষয়ে সাংবাদিকরা ওই নেতাকে প্রশ্ন করলে ইউএনও কালিয়ার অনুমতিতে তিনি তেল নিচ্ছেন বলে জানান। পরবর্তীতে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি নিজেকে বড় সাংবাদিক পরিচয় দিয়ে উপস্থিত সাংবাদিকের ক্যামেরা ভেঙ্গে ফেলেন।
সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় এ হেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন ওই নেতা বলে জানিয়েছেন লাইনে থাকা একাধিক ভুক্তভোগী কৃষক।
এ বিষয়ে ইউএনও কালিয়া মোঃ জিন্নাতুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের কোন অনুমতি তিনি দেননি। তবে কৃষকদের আগে প্রাধান্য দিয়ে বৈধ শিল্প প্রতিষ্ঠানের জন্য যতটুকু প্রয়োজন নিতে পারবে।