একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই করা, বাঙ্গালীর মহান স্বাধীনতা কোটাক্ষ করে কথা বলা এবং আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতার প্রতিবাদে নড়াইলে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৬ জুলাই) সকাল সাড় ১১টায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা পরিষদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আদালত সড়ক গিয়ে শেষ হয়। পরে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপীল শিকদার নিলের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হাফিজ খান মিলন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভাকট গাউছুল আজম মাসুম,সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, জেলা স্বেছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল প্রমূখ।