মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৪৮
ব্রেকিং নিউজ

উত্তরায় ৮ হাজার ইয়াবাসহ মাদক সম্রাট আনোয়ার আটক

রিপোর্টার : ঢাকা
প্রকাশ : শনিবার , ২ আগস্ট ২০২৫ , রাত ০৯:২০

রাজধানীর উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট আনোয়ারকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

২ আগষ্ট (শনিবার) দুপুরের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকার ৩ নম্বর রোডের ৩৬নং বাড়ির সামনের রাস্তা থেকে গাড়িভর্তি ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে প্রায় আট হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।

আটক আনোয়ার ঢাকার ক্যান্টনমেন্ট থানার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সে দক্ষিণখানের কাওলা বাজার সংলগ্ন জামতলা এলাকার রওনক বাবুর বাসার ভাড়াটিয়া। আনোয়ারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। 

উত্তরা পশ্চিম থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বড় এই ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে উত্তরা নিয়ে আসা হয়। গোপণ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গাড়ী (ঢাকা মেট্রো-ব-২৩-৩৩৪১) ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক আনোয়ার স্ত্রী জরিনা বেগমকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১