বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:৫৭
ব্রেকিং নিউজ

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে কথিত জ্বীনের বাদশা প্রতারক চক্রের ১জনকে গ্রেফতার

রিপোর্টার : মাজহারুল ইসলাম ,পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রকাশ : বুধবার , ৫ জুন ২০২৪ , রাত ১০:৪৩

পঞ্চগড় জেলার বহুল আলোচিত প্রতারকচক্রের গড ফাদার কথিত জ্বীনের বাদশা মিলন ইসলাম(৪৬)কে আজ পুলিশ গ্রেফতার করেছে।

মিলন ইসলাম ও তার একটি প্রতারকচক্রের দল সহ দীর্ঘদিন যাবৎ মানুষকে সিঙ্গাপুর, ইউএসএ এর ডলারসহ অন্যান্য দেশের মূদ্রা, হুনুমানের পয়সা, নকল স্বর্ণের পুতুল, নকল কষ্টি পাথরের মূর্তি, তক্ষক সহ প্রভৃতি জিনিস দেখিয়ে মানুষের নিকট হতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আসতেছিল এবং আত্মসাৎকৃত উক্ত টাকা দিয়ে জায়গা জমি, বিশাল অট্টালিকা নির্মান করে আসতেছিল।

  লিখিত অভিযোগে জানা যায়,২০২৪ইং

সালের অনুষ্ঠিত ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে হেলিকাপ্টার প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলে ধৃত আসামী গত ২৩ মে মহসিন আলী রুবেলের গাড়ী ড্রাইভার বুলু ইসলামকে হিপনোটাইজ করেন এবং ২১ মে ২০২৪ইং তারিখের উপজেলা পরিষদ নির্বাচনে বাদীর পক্ষে ভোট কেন্দ্রে কথিত জিনের বাদশা পাঠিয়ে  বাদীকে বিজয়ী করবে মর্মে প্রলোভন দেখিয়ে বিশ্বাস স্থাপন করে ১৫ লাখ হাতিয়ে নেন।পরবর্তীতে নির্বাচনের দিন ভোট গণনা শেষে বাদী ৬ষ্ঠ স্থানের অধিকার করায় প্রতারক চক্রের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টায় ব্যার্থ হলে গত-২২/০৫/২০২৪ ইং সন্ধ্যা অনুমান সাড়ে ৭টায় বাদী ব্যক্তিগত ড্রাইভার বুলু ইসলামসহ বাদীর পরিচিত লোকজনদের নিয়ে ধৃত আসামী মোঃ মিলন ইসলাম এর বাড়ীতে যান এবং বাদী নির্বাচনে বিজয়ী না হওয়ায় প্রতারক চক্রের নিকট প্রদানকৃত টাকা ফেরত চাইলে তারা বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে বাদী থানায় উপস্থিত হয়ে বোদা থানায় অভিযোগ দায়ের করেন।

  এর প্রেক্ষিতে পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ আব্দুস ছালাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার ও পুলিশি অভিযান পরিচালনা করে ০৪/০৬/২০২৪ ইং মঙ্গলবার সকাল ৯'৩৫ ঘটিকার বোদা থানাধীন কাজলদিঘী কালিয়াগঞ্জ বাজার এলাকা হতে কুখ্যাত জিনের বাদশা মোঃ মিলন ইসলামকে গ্রেফতার করে।ধৃত আসামী বাড়ী বোদা থানার  কালিগঞ্জ ইউনিয়নের  উৎকুড়া  গ্রামে বলে জানা যায়।ধৃত আসামী মিলন ইসলাম জিনের বাদশা তথা প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বোদা থানায় মামলা হয়েছে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১