বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৬
ব্রেকিং নিউজ

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও ওরা আঘাত করতে পারে-সংসদে শেখ সেলিম

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : বুধবার , ২৬ জুন ২০২৪ , রাত ০১:৩০

‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিছু কর্মীও তাকে ডিস্টার্ব করেছিল। যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে, গণবাহিনীর নামে। বঙ্গবন্ধুকে মারার পর সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায়? তারা রেডিও স্টেশনে গিয়ে খুনিদের সমর্থন জানিয়েছিল। সুতরাং, এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কারণ, এরা সুযোগ পেলে নেত্রীকেও (শেখ হাসিনা) আঘাত করতে পারে।’ ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ২৫ জুন (মঙ্গলবার )সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে  এ কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, ‘বিএনপির নেতারা বিভিন্ন সময়ে ভারতের কথা বলে, এটা তাদের পূর্বপুরুষদেরই স্লোগান। তারা ভারতের পণ্য বর্জন করতে বলছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ। নিত্যপণ্যসহ দৈনন্দিন জীবনের অনেক কিছু আমাদের ভারত থেকে আমদানি করতে হয়। চীন ও আমেরিকা পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তারা পণ্য বর্জনের কথা বলেনি। বিএনপির উচিত হবে সবার আগে তাদের ঘরে ভারতীয় যেসব পণ্য আছে, তা বর্জন করা।’


তিনি বলেন, ‘বিএনপি বলে, শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করছে। তোমরা সুযোগ পেলে বাংলাদেশকে তো পাকিস্তানের কাছে বিক্রি করে দিতা, এমনিই দিয়ে দিতা। আওয়ামী লীগ কোনো দিন দেশ বিক্রির রাজনীতি করে না। বঙ্গবন্ধু কারো কাছে দেশ বিক্রি করেনি, প্রধানমন্ত্রী কারও কাছে দেশ বিক্রি করা তো দূরের কথা, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিন্দুমাত্র নস্যাৎ হবে সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনো মানবে না।’

শেখ সেলিম আরও বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, ‘কোনো দিনও সে দেশ বিক্রি করতে পারে না। শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করেন। শেখ হাসিনার একটা বাড়িও নেই। তোমাদের এত বাড়ি কোথা থেকে আসে? শেখ হাসিনা তো সরকারি বাড়িতে থাকেন আর স্বামীর একটা বাড়ি আছে। তার কোনো লোভ-লালসা নেই।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১