কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ১২,৭৯০ পিস ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ টাকা সহ ৩ মাদক কারবারী আটক দেবীদ্বার যৌথ বাহিনীর অভিযানে ১২,৭৯০ পিস ইয়াবা, ৭ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ১,১৯,৫১০টাকা সহ তিন মাদক কারবারীকে আটক।
শনিবার ভোরে দেবীদ্বার সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মোঃ নাজিউর রহমানের নেতৃত্বে বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ থেকে তাদেরকে আটক করা হয়৷ আটককৃতরা হলেন জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের মো.লতিফ (৮৫), সাদ্দাম হোসেন (৩০), মোসাঃ লুৎফা(২৫)।
মাদক বিরোধী অভিযান আরো উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সাইদুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ এনামুল হক, এস.আই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।