বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৪৪
ব্রেকিং নিউজ

নড়াইলে আইনজীবী হত্যার প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব প্রতিনিধি || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ , সকাল ১১:১৪

নড়াইল সদরে স্বৈরাচার বেশিরভাগই বাকশাল রুপি রাষ্ট্র বিরোধী  ষড়যন্ত্র ও আওয়ামী সন্ত্রাসীদের সম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট অপচেষ্টা ও আইনজীবী হত্যার প্রতিবাদে গণমিছিল  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নড়াইল সদর পৌর ৬ নং ওয়ার্ড  কমিটির আয়োজনে বাঁধাঘাট থেকে একটি গণমিছিল শুরু হয়ে মুচিরপোল স্থানে গিয়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,  জেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ -সভাপতি আসাদুরজ্জামান, বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।  এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি বাবু অশোক কুন্ডু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবির রুবেল,  ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, ৭ নং ওয়ার্ডের বিএনপির  সভাপতি কামরুজ্জামান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন সরদার, সহ ছাত্র দল, যুবো দল, শ্রমিক দল,  সেচ্ছাসেবকদল, সমবায় দলের নেতাকর্মী বৃন্দ। 

এ সমাবেশের সভাপতিত্ব করেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন, সঞ্চালনায় ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উজ্জল খান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১