বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪৪
ব্রেকিং নিউজ

আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টার : মোসা: মারিয়া ইসলাম সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫ , সকাল ০৯:৩৪

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের জাইদেরগাঁও এলাকায় ডীপলেড ওয়্যার লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্টানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন । 

৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী ব্যবসায়ী এসএম জামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, 'ডীপলেড ওয়্যার লিমিটেডের সাথে দীর্ঘ দিন ধরে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই জমি নিয়ে আদালতে মামলা চলছে এমন কি আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তার পর ও  বিরোধপূর্ন জমিতে গত কয়েকদিন ধরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রচীর নির্মাণের পাঁয়তারা করছে। 

তিনি আরো বলেন, 'এমন পরিস্থিতিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১