কবি :-
সারমিন চৌধুরী
সুখের আশায় যে ঘর বাঁধিলাম
আগুনে পুড়ে হলো ছাঁই,
হারিয়ে গেছো জেনেও হৃদয়টা
তোমায় গোপনে শুধু চাই।
বুকের ভিতর সাঁতরাচ্ছে সাগর
হাজার রাত্রি একাকি জেগে,
কতো অচেনা পথিক হেঁটে যায়
তোমাই খুঁজি রাগে অনুরাগে।
আঁখিতে দুঃস্বপ্ন রোদ পোহাচ্ছে
বেদনার করিডোরে মন ছুটে,
মিলনের বিরহ জ্বালা অন্ধকারে
বিষের কাঁটা হয়ে বদনে ফুটে।
এলোমেলো চুলে ধুলাবালি খেলে
অন্তরের সৌন্দর্য ডুবে নদে,
উপেক্ষার পিপাসা ছটফটায় নিত্য
হাতাশার নীল মেঘ পদেপদে।
অভিমান গিলে যাও মুক্তি দিলাম
নিজে মাথায় নিলাম সব দায়,
ভাগ্যে যার লেখা থাকে সুখলাভ
সেই শুধু মনের মানুষকে পাই।