মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৭
ব্রেকিং নিউজ

কবিতা :-মনোঃবীণ

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ , বিকাল ০৩:০৮

 কবি :- সারমিন চৌধুরী 

ভালোবাসার বার্তা নিয়ে প্রথমে তুমি

আপনিই থেকে ধরা দিয়েছো,

কখনো কাউকে মন দিবোনা ভেবেছি 

তুমি এসেই তো চুরি করেছো। 

আজকে যখন তোমার পথপানে চেয়ে

সময় থমকে যায় হঠাৎ অমলিন,

তখন তোমার কথা ভেবে ভেবে আমার 

হৃদয়ে বাজে বিরহের মনোঃবীণ। 

কতোবার তোমার চোখে চোখ রেখেছি 

ভুলেও ছেড়ে যাবে মনে ভাবিনি,

নীরব অভিমানে মুখ লুকিয়েই কেঁদেছি 

তবু তোমাকে যে কভু ডাকিনি।

এই অন্তর জুড়ে ছিলো অগাধ বিশ্বাস 

তুমি একদিন ফিরে আসবেই,

বর্ষার জলের অঝোরধারা বৃষ্টির ন্যায় 

তোমার চোখ হতেও ঝরবেই। 

যার মধ্যেই আবেগ অনুভূতি থাকেনা

যা থাকে সবটুকু শুধু অভিনয়,

সে হৃদয় কারো ব্যথায় গলে না ভুলেই 

ছলোনা ভরা তার রুপ অতিশয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১