ঢাকা কলেজের মেধাবী ও সাহসী ছাত্র মোঃ ইয়াসিন আরাফাত। তিনি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজ পথে থেকে সংগ্রাম করেছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাকে যে পদোন্নতি দিয়েছে এটা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি ছাত্র অধিকারের স্বপক্ষে পরিচালিত চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
মোঃ ইয়াসিন আরাফাত একজন সাহসী ও আপোষহীন ছাত্রনেতা, যিনি সব সময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগে থেকেছেন । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি প্রথম সারির অগ্নিঝরা কণ্ঠ হিসেবে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর অন্যায়, দমন-পীড়ন ও শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার দৃঢ় নেতৃত্ব ও সাহসিকতার কারণে তিনি শিক্ষার্থীদের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
শুধু আন্দোলনেই নয়, তিনি শিক্ষা, সহায়তা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রেও ভূমিকা রেখে যাচ্ছেন। বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে। তার নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি, সহায়তা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে তার সফলতা কামনা করছি এবং আশা করছি, ভবিষ্যতে তিনি আরও দৃঢ় মনোবল ও সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যাবেন।