কলমে --- জেবুন্নেছা জেবু
-----------------------------------------------------
সবাই চায় ডাল ভাতের অধিকার বেশী কিছু নয় ওটুকুই দাবিদার ,জিনিসের দাম কমে রাখুক দরকার এটাই সবার চিরকালের আবদার । বাঁচুক সাধারণ মানুষের জীবন ধনীরা যদিও চায় অনেক ধন ,ধনীদের চলে বিলাসী আয়োজন দেখে না গরীবের অতি প্রয়োজন ।
অন্যের হক মারার নীতিতে ব্যস্ত ধনীরা জিনিসের চড়া মূল্য এই নিয়ে ভাবে না ,ব্যবসায়ী সমিতির কুচক্রী দুর্নীতি ওদের জন্যেই জিনিসের দামের উর্ধগতি।
দরিদ্রদের নেই কোন খাবার দেশ জুড়ে চলে দলাদলি ব্যাপার, দুইদিন পর পর নিত্য বাহানা তৎপর এতো সবে চাপা পড়ে আসল খবর ।
আমরা চাই কম দামে খাবার সরকার দেখুক বাজারের হালচাল ,নিয়ন্ত্রণ থাকে না আসিলে রমজান অথচ অন্যে দেশে কমে এই সময় দাম ।
জনগন এর জন্যে ভাবে যদি ক্ষমতা এমনটা হয় না দেশের অবস্থা,ওদের বাড়ে লোভ লালসা রোজায় উপরে করে যতই ভালোর অভিনয় ।
আমরা বাঙালি যদি সঠিক হতাম দ্রব্যেমূল্য কমিয়ে রাখতাম, সরকার তো জিনিস বেছে না বাজারে দোষী হলো মানুষের অতি লোভ আসলে।
করতে হবে লোভীদের শাস্তির বিধান, এদেশে ধনীদের অতি লোভ কমান, সরকার কতৃক হউক দ্রব্য মূল্য নির্ধারণ, এই ব্যাপারে প্রয়োজন কঠিন আইন ॥