মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:০৭
ব্রেকিং নিউজ

পোশাক শিল্পে চাই

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ , বিকাল ০৪:৩৮

মোঃ রুহুল আমিন

পোশাক শিল্পে ভালো বক্রম

সবাই নিতে চায়,

সেরা মানের পোশাক তৈরির

নিশ্চয়তা পায়।

মোদের বক্রম ভালো জানেন 

মননশীল যিনি,

ভালো কাপড় চিনতে পারলে

কিনবে জানি তিনি।

ভালো বক্রম কেনার আগেই 

যাচাই করে নিন,

পোশাক তৈরির পোশাক শিল্পে 

মানটা ভালো দিন।

সঠিক মানের বক্রম কাপড়

বাজার সেরা তাই,

সঠিক নিয়ম মানতে মোদের 

ঘাটতি কোনো নাই।

মিশন ভিশন লক্ষ্য একটাই 

সঠিক রাখা মান,

সব ধরনের —বক্রম পাবেন 

যেমন আপনি চান।

সঠিক মানের বক্রম তৈরির 

নিয়ম মেনে যাই,

মানসম্মত —--ভালো বক্রম 

পোশাক শিল্পে চাই।

পোশাক শিল্পে রফতানিতে

সেরা মোদের দেশ,

বৈদেশিক ওই মুদ্রা আসলে 

থাকবো তবে বেশ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১