বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৩৪
ব্রেকিং নিউজ

নিজ দায়িত্বে পঞ্চগড়ের ঐতিহ্য ও সাংস্কৃতি ভিডিও চিত্রে তুলে ধরে :- শাহিন

রিপোর্টার : মাজহারুল ইসলাম জেলা প্রতিনিধিঃ
প্রকাশ : শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ , রাত ১১:১৬

রংপুর বিভাগের উত্তর জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের বোদা উপজেলার সন্তান,ক্ষুদে শিল্পী শাহিন তার"মায়ের আনন্দ" নামক আইডিতে জেলার ইতিহাস,ঐতিহ্য, লোকগীতি, গান ও বিভিন্ন বিনোদনমুলক ভিডিও নিজ উদ্যোগে প্রযুক্তি ব্যাবহার করে সারা দেশে বেশ প্রশংসার সাড়া ফেলছেন।শাহিন পঞ্চগড়ের বোদা উপজেলার নাসের মন্ডল হাট গ্রামে তাঁর বাড়ী।শৈশবকালে মা'কে হারিয়ে সে জীবন জীবিকার তাগিদে ঢাকায় এখন কর্মরত আছেন গর্মেন্টনস কর্মী হিসেবে । সে সময়ের অবকাশে ছুটে যান প্রত্যন্ত অঞ্চলে কোন কুঠির শিল্প মেলা,গ্রামীন হাটবাজার ও খেলাধুলার অনুষ্ঠানে ভিডিও চিত্র ধরন করে এসব ভিডিও প্রদর্শন করে দর্শকদের বিনোদন দিয়ে থাকেন।তাঁর সাথে এক সাক্ষাৎকারে জানান, সে নিজ খরচে শ্রম ও মেধা দিয়ে মানুষদের আনন্দ দেওয়াটা সে নিজের মাঝে আনন্দ খুঁজে পান।এদিকে তাঁর বচনভঙ্গি ও ভিডিও প্রদর্শনে দেশের মানুষও  মুগ্ধ হচ্ছেন অনেকে।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১