বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩৯
ব্রেকিং নিউজ

কেশবপুরে “Cyber Security Best Practices for Office” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টার : পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
প্রকাশ : সোমবার , ২৬ মে ২০২৫ , সন্ধ্যা ০৬:৪৯

কেশবপুরে “Cyber Security Best Practices for Office” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত । উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের আয়োজনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

২৬ মে (সোমবার) সকালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার আইসিটিডি ডিজিটাল ল্যাবে দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের ২০টি দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১