বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৭
ব্রেকিং নিউজ

আসুন গড়ি

রিপোর্টার : জেবুন্নেছা জেবু
প্রকাশ : রবিবার , ২১ জানুয়ারী ২০২৪ , রাত ১০:৪১

জেবুন্নেছা জেবু 

স্রষ্টার সৃষ্টিকে গভীর ভাবে করিলে ভাবনা
বুঝা যায়  কতো জ্ঞানী মহান স্রষ্টার ধারণা,

এই যে অসাধ‍্য সময়কে ধরে রাখা 
এক মাটির বিবিধ উৎপাদন ক্ষমতা।

নরম মাড়ি হতে মজবুত  দন্তের আর্বিভাব
মধ্যে খানে তুলতুলে জিহবা্য় স্বাদ অনুভব,

 স্রষ্টার দেয়া  চমৎকার সব নেয়ামত
অপূর্ব  প্রকৃতির শোভায় ভরপুর এই জগত।

 একই মাটি হতে সৃষ্ট হরেক রং ও স্বাদ 
কতো কারুকাজ আর কতো মুখঅবয়ব,

দিন ও রাতের  নিয়মতান্ত্রিক হরেক  পরিবর্তন 
স্রষ্টাই দিয়েছেন মোদের বাঁচার সুন্দর আয়োজন।

তবুও আমরা করি না স্বীকার করি নাফরমানী 
 সন্তুষ্ট  নই এত্তো পাওয়ায় আমরা মানব জাতি,

যতই  পাই ততই  চাই ততোই করি বেঈমানী
অসৎ অন‍্যায় দূর্নীতিতে  বাড়াই লোভ গ্লানি।

সততায় থাকে সুন্দর  বাঁচা ঝামেলামুক্ত জীবন
প্রজন্ম হতে প্রজন্ম থাকবে সুখী  চিন্তাহীন,

 আসুন গড়ি  ন‍্যায় নীতিতে নিজেদের ভুবন
  ইচ্ছে  হলেই মনকে করা যায় সম্পূর্ণ  পাপহীন।।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১