বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৮
ব্রেকিং নিউজ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আঃ সাত্তার খানের নেতৃত্বে ঢাকায় মুলাদী উপজেলা বিএনপি নেতাকর্মীর ঢল

রিপোর্টার : বিশেষ প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ , রাত ১০:৫৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ সাত্তার খানের নেতৃত্বে ঢাকায় মুলাদী উপজেলা ও পৌর বিএনপির হাজারও নেতাকর্মীর ঢল।

গতকাল মুলাদী উপজেলা লঞ্চঘাট থেকে আঃ সাত্তার খান  নেতাকর্মীদের সাথে নিয়ে লঞ্চযোগে ঢাকায় যাত্রা করেন। 

পরবর্তীতে তিনি আজ বৃহস্পতিবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট উপস্থিত হয়েছেন।

 আঃ সাত্তার খান মুলাদী উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের ঢাকায় আসা ও যাওয়ার জন্য একটি লঞ্চের ব্যবস্থাসহ থাকা খাওয়ার সুসংগঠিত ব্যবস্থা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাজার হাজার মানুষের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এই বিশাল আয়োজনটি মুলাদী বিএনপির সাবেক সভাপতি আঃ সাত্তার খানের পক্ষ থেকে করা হয়েছে। 

এ বিষয় আঃ সাত্তার খান বলেন “আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমাদের লিডার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কে বরণ করে নেয়ার জন্যই আমি এ ব্যবস্থা করেছি। 

তিনি আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। 

আর এই গুরুত্বপূর্ণ মালফলকের  আমি এবং আমার উপজেলা সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্যই আমি এ আয়োজন এর ব্যবস্থা করেছি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১