বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:১৭
ব্রেকিং নিউজ

ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ মানবিক চেয়ারম্যান -আরিফ মাসুদ বাবুর।

রিপোর্টার : তপন মাহমুদ, (সোনারগা নারায়ণগঞ্জ)
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৮ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৩:৫১
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়  ধারাবাহিকভাবে দুস্ত  ও অসহায়  শীতার্ত  মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে চলেছেন উপজেলার  মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের মানবিক  চেয়ারম্যান হিসেবে খ্যাত আরিফ মাসুদ বাবু। 
১৮ -১-২০২৪ বৃহস্পতিবার , মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের কয়েকটি  ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে   প্রায় ৫ শতাধিক গরিব শীতার্ত মানুষের মাঝে তিনি  শীতবস্ত্র বিতরণ করেন। ইতিপূর্বে ইউনিয়নের  কয়েকটি ওয়ার্ডে প্রায় সহস্রাধিক শীতার্ত ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বলে জানা যায়। 
শীতবস্ত্র  বিতরণের সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন ইউনিয়নের বাকি ওয়ার্ড গুলোতেও একই ভাবে শীত বস্ত্র বিতরণ করা হবে।  এ সময় তিনি এই শীতে অসহায়  শীতার্ত মানুষের মাঝে সমাজের বৃত্ত শালী মানুষদেরকে  যার যার  অবস্থান থেকে মানুষের পাশে  দাঁড়ানোর আহ্বান  জানান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উক্ত ইউনিয়নের  ৭নংওয়ার্ড মেম্বার মানিক মিয়া, ১ংওয়ার্ড মেম্বার শিপন সরকার,  উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিক, তপন মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১