অধিকার সমতা ক্ষমতায়ন-নারীও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে,রেখে নড়াইলের কলিয়া উপজেলায়,যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।
৮মার্চ ( শনিবার) সকাল ১০ টায় কালিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, মহিলা ও শিশু অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে, মহিলা ও শিশু কর্মকর্তা, কেয়া দাশের সঞ্চালনায়,আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ,বিভিন্ন এনজিও শিক্ষার্থীর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক প্রমূখ।