ফাতেমা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে শার্শায় পুকুরের পানিতে ডুবে। রবিবার(১৮ ফেব্রুয়ারী ) দুপুরে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে।
পাশ্ববর্তী ঝিকরগাছার শংকরপুর গ্রামের ভ্যানচালক রাজু আহম্মেদের মেয়ে নিহত ফাতেমা খাতুন।শংকরপুর ইউপির গ্রাম পুলিশ রাজু জানান,ফাতেমার মা বাসা বাড়ীতে কাজ করেন।ঘটনার দিন ফাতেমাকে নিয়ে বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়ীতে কাজ করছিলো। এর এক সময় দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে ঐ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফাতেমা। পরে শিশুটিকে না দেখে ফাতেমার মা সহ লোকজন খোঁজাখুঁজির শুরু করে। এক পর্যায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু ফাতেমার মৃত্যুতে অসহায় পরিবারের মাঝে আহাজারি এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।