ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
কলেজপাড়া হতে ০১ টি ওয়ানশুটারগান সহ ০২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০৩ জানুয়ারি ২০২৪ তারিখ র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সিটি কলেজপাড়া এলাকায় দুইজন ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ০৩ জানুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যায় সিটি কলেজপাড়া এলাকার সিটি কলেজ জামে মসজিদের সামনে পৌছালে ০২ জন ব্যক্তি মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করলে, আভিযানিক দলের সদস্যরা ঘেরাও পূর্বক মোঃ ইমরুল হাসান ইমরান (২১), পিতাঃ রফিকুল ইসলাম সাং-কাটাখালী, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫), পিতা- মৃত কাজী কামরুল হাসান রতন, সাং- কৃষ্ণনগর, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোরদ্বয়’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০১ টি ওয়ানশুটারগান ও ০১ টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পরষ্পর সহযোগীতায় অবৈধ অস্ত্র সল্প মূল্যে ক্রয় করিয়া যশোর জেলা সহ আশে-পাশের জেলার বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি/সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত ওয়ানশুটারগান ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে তারা স্বীকার করে। এছাড়াও বিভিন্ন সময় অবৈধ অস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকায় ১নং আসামী মোঃ ইমরুল হাসান ইমরান (২১) এর বিরুদ্ধে যশোর জেলার ঝিকরগাছা থানায় ০১ টি চাঁদাবজি ও ০১ টি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।