বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০৭
ব্রেকিং নিউজ

কালিয়ায় খেয়াঘাট দখলমুক্ত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা

রিপোর্টার : শাহিদুল ইসলাম শাহী
প্রকাশ : রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১১:৫৬

নড়াইলের কালিয়ায় চাঁদা না দেওয়ায় হামিদপুর ইউনিয়নের নবগঙ্গা নদীর খেয়া ঘাট (লীজ কৃত) জোর পূর্বক  দখলের  অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।

২০ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে ৩০/৩৫ জন সন্ত্রাসী  দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহকারে জোরপূর্বক এ ঘাট দখল কওে নেয়। এ ঘটনায় সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইল জেলা ক্যাম্পের কমান্ডিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঘাট মালিক পার-বিষ্ণুপুর গ্রামের দুধো মোল্যার ছেলে হাসমত মোল্যা। 

লিখিত অভিযোগে জানা যায়,  হাসমত মোল্যা বাংলা ১৪৩১ সালে ১লা বৈশাখে কালিয়া উপজেলা পরিষদ থেকে এক বছরের জন্য সর্বোচ্চ দরদাতা নিযুক্ত হয়ে ৬ লক্ষ টাকায় খেয়াঘাট ইজারা গ্রহন করেন। গত ২০সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী বুড়ীখালী গ্রামের  আহাদ শেখ,আকছাদ শেখ,  মাকছুদ শেখ, সামছু শেখসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহকারে হামিদপুর খেয়া ঘাটে উপস্থিত হয়ে খেয়া ঘাট চালাতে হলে ৫  লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়।  চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা ঘাট মালিককে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন প্রাণ ভয়ে ভুক্তভোগীরা পালিয়ে যান। উল্লিখিত সন্ত্রাসীদের নিকট  থেকে বৈধ ইজারাকৃত খেয়া ঘাট অবৈধ দখল মুক্ত করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয় অভিযুক্ত আহাদ শেখ বলেন,  বিষয়টি গ্রামের মাতুব্বরেরা বসে মীমাংসা করে দিয়েছে। এ অভিযোগ ভিত্তিহীন।

এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইল জেলা ক্যাম্পের ক্যাপ্টেন জামানের সাথে কথা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১