মোঃ মাসুদ রানা//কুমিল্লা প্রতিনিধ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের আয়োজনে সোমবার বিকালে দেবিদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর, প্রজাপতি গ্রামে শতাধিক পরিবারের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম এর নেতৃত্বে ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগম, সাধারণ সম্পাদক সুলতানা, মোঃ ইব্রাহীম, এস এম মামুন সরকার, ইফতেখার ভুইয়া,মোঃ আখতারুজ্জামান, মোঃ রিপন মিয়া, পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আক্তার, বড়শালঘর ইউপি বিএনপির নেতা মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ সফিকুল ইসলাম মোঃ নাছির উদ্দিন, মোঃ সুজনসহ আরো অনেকে।