নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
সাভারে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গেয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ মার্চ) রাতে সাভারের জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
গ্রেফতারকৃতরা হল মো. আল আমিন (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৈয়াবাড়ী গ্রামে আলী আশরাফের ছেলে ,মো. মাসুদ (২৫) একই থানার আশরা কেরানীবাড়ী গ্রামে মৃত আয়নাল হোসেনের ছেলে এবং মো. কবির হোসেন (৩০) নওগাঁ সদর থানার মাগুরা দক্ষিণপাড়া গ্রামে মৃত হামিদুর রহমানের ছেলে ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সাভার থানাধীন জোড়পুল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপের মধ্যে রক্ষিত অবস্থায় থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দসহ ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন এলাকায় বেচাকেনা করে আসছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।