কবি - মাহমুদা সুলতানা
ধৈর্য আমার বরাবরই কম।
তবুও বলবো ধৈর্য্যের কথা
শোনাতে এসো না আমায়।
তোমার পথ চেয়ে চেয়ে সকাল থেকে সন্ধ্যা পার করেছি,
প্রহারের পর প্রহর গুনে
কখন ভোরের সূর্য উঁকি দিল বুঝতেই পারিনি ।
তোমার জন্য খাবার বেড়ে বসে থেকে থেকে কতদিন পেরিয়ে গেছে আমার আর খাওয়া হয়নি।
এখন আর ক্ষুধা অনুভব হয় না।
সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার দাপাদাপি দেখাবো বলে আমি অপেক্ষা করেছি,
একটা মুক্তার জন্য কত শত ঝিনুক কুড়িয়েছি,
ধৈর্য্যর পরীক্ষা আজও শেষ হয়নি।
খসে পড়া তারাদের শুনিয়েছি পুষে রাখা যত কষ্ট ব্যথা,
কেউ তো শোনে নি আমার কথা,
একটা পাথরের কাছে কত বলছি আমার গহিনের কথা।
সে শুধু আমার ধৈর্য্যের পরীক্ষা ই নিয়ে চলছে।
ভালবাসা আছে, আছে বিশ্বাস,
পাওয়ার তীব্র আকুতি ।
পরিনতি নেই বলে কঠিন ধৈর্য্যের পরীক্ষা দিয়েই চলছি।
আর কত পরীক্ষা!!!!
আমায় যুদ্ধের ভয় দেখিওনা,
প্রতিনিয়ত যুদ্ধ ই তো করে চলছি।
ফ্রেমে বাঁধানো ছবিটাই সব নয়,
অগ্নিয়গিরির তপ্ত আগুনে হাত দিয়ে পরীক্ষা করে নিও সত্যতা।