বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:১৬
ব্রেকিং নিউজ

বুড়িচংয়ে জাতীয় যুব দিবসে আলোচন অনুষ্ঠিত

রিপোর্টার : মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ , বিকাল ০৫:৪৫

 ১ নভেম্বর  (শুক্রবার) সকালে কুমিল্লা বুড়িচং উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। 

 সাহেদুল আলম চৌধুরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিদা আক্তার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার মো. রাছেল সারোয়ার, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মাহবুবুল আলম,  ইউ আর সি মোস্তফা কামাল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সহকারী  যুব উন্নয়ন অফিসার কাজী মো. মুজিবুর রহমান, যুব উন্নয়ন ক্যাশিয়ার মো. তোফাজ্জল হোসেন।

এসময় যুব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন যুব ওয়াইকসের মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার, আলোকিত যুব সংঘের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জাবির।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদা আক্তার, শপথ শেষে গবাদিপশুর উপর ট্রেনিং করা ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ৬ জনকে ৩লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১