বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:০১
ব্রেকিং নিউজ

পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ , রাত ০৯:১০

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বার খবরের পর এবার গুঞ্জন চলছে অভিনেত্রী পরিণীতি চোপড়া অন্তঃসত্ত্বা কিনা সে সম্পর্কে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত, একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি পরিণীতি চোপড়ার । সেখানে  দেখা যায় কালো রঙের ঢিলেঢালা ম্যাক্সি টপে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন এই অভিনেত্রী।  ক্লান্তির ছাপ রয়েছে তার চোখে মুখেও।

 ভিডিওতে দেখা গেছে, ফটোসাংবাদিকদের দেখে পেট ঢাকতেও চেষ্টা করেছেন পরিণীতি। তবে এই নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করেননি পরিণীতি।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর গোধূলি লগ্নে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। 

মুম্বাইয়ের বাড়ি ছেড়ে নাকি দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি রয়েছেন পরী। সিনেমা থেকে দূরে গিয়ে নতুন সংসার গোছানোর জন্যই আপাতত সময় চান অভিনেত্রী। তার মাঝেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। এ ব্যাপারে পরিণীতি অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১