মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৪
ব্রেকিং নিউজ

স্তব্ধতায় পরিসমাপ্তি

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ২৭ জানুয়ারী ২০২৫ , রাত ০৮:০৪

শামীমা খালিদ শাম্মী 

আচমকাই একদিন মৃত্যু আসে নিরবে

কখনো দেহের মৃত্যু, না হয় মনের মৃত্যু, 

দেহের মৃত্যু সবাই দেখে, অশ্রু ঝরে সবার

মনের মৃত্যু কেউ দেখেনা, অশ্রু ঝরে নিজের।

দেহের মৃত্যু হলে জানাজা হয় কবর হয়

আত্মার শান্তি চেয়ে মোনাজাত হয়,

মনের মৃত্যুতে নেই জানাজা তবুও কবর হয়

প্রতিদিন প্রার্থনা নিজের মৃত্যু কামনায়।

দেহের মৃত্যু হলে  একেবারেই শেষ সব আয়োজন

মনের মৃত্যুতে আবেগ অনুভূতি স্বপ্ন  ইচ্ছের মৃত্যু হয়,

দেহের মৃত্যুতে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়

মনের মৃত্যু গুমরে মরে রোজ যন্ত্রণায়।

দেহের মৃত্যুতে শ্বাস নেই নাম দেই লাশ

মনের মৃত্যুতেও জীবন্ত লাশ শুধু নেয় শ্বাস,

দেহের মৃত্যুতে একাকিত্ব সঙ্গী অন্ধকার

মনের মৃত্যুতে নি:সঙ্গতা মৃত্যু চুমুক দিতে চায়।

দেহের মৃত্যু বা মনের মৃত্যু শুধু পরিসমাপ্তি

আশা ভালোবাসা, হৃদ স্পন্দন থেমে যাওয়া,

অত:পর অত:পর সব স্তব্ধ, সব শেষ 

কখনো স্বাভাবিক, কখনো অপমৃত্যুর রেশ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১