নড়াইলের কালিয়া উপজেলা পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান গ্রামের সরকারী রাস্তা জোরপূর্বক দখলে নড়াইল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মামলা দায়েল।
পিরোলীস্থান গ্রামে চলছে ইটের সলিং দিয়ে নির্মান কাজ। সরকারি রাস্তা ৫০৭৮ দাগে ১২০ ফুট জোরপূর্বক মিজান বিশ্বাস (৪৫)ভোগ দখল করে গেট নির্মান করেছে এবং নিজের ক্রয়কৃত সম্পত্তি ৮৫ ফুট নদীর ভাঙ্গনের পাস দিয়ে ছেড়ে দেয়।
এ নিয়ে এলাকার মোঃ বাকী বিণ্যা বিশ্বাস বাদী হয়ে নড়াইল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ মামলা দায়েল করে। ১৪৪ ধারা জারী হওয়ায় সত্ত্বেও ১৪৪ ধারা অমান্য করে সরকারি জায়গা ভোগদখলে রেখে ক্রয়কৃত জমির উপর জোর করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার বলেন, ঘটনাটি সঠিক কিন্তু যে গেট নির্মান নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে সেই গেট ভেঙে দিয়েছি বলে জানান।