মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:২৮
ব্রেকিং নিউজ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৭ জুন ২০২৪ , সকাল ০৭:১৫

সুপার এইটে যাওয়ার লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নেমছে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপালের অধিনায়ক রোহিত পৌড়েল। ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ৪ রান করে বোল্ড হন শান্ত। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন লিটন।

দলীয় একুশ রানে লিটন দাস বারো বলে দশ রান করে আউট হন ।  এরপর ক্রিজে তাওহিদ হৃদয় এসেই সাজঘরে ফিরে যান ।তিনি ৭ বলে ৯ রান করেন । তার বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে ছয় ওভার শেষে চার উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১