মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৬ ডিসেম্বর ( সোমবার) সকালে পল্টন মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি জাতীয় পতাকা লাল সবুজের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন।,সবুজ হচ্ছে বাংলার জমিন আর লাল হচ্ছে শহীদের রক্ত। যেটা সূর্যের চেয়েও দামি বলে উল্লেখ করেন। ৪৭ সাল থেকে এ জাতি রক্ত দেওয়া শুরু ২০২৪, ৫ আগষ্ট পর্যন্ত অব্যহত রয়েছে। ৪৭শের পরও স্বাধীনতা ভোগ করতে পারেনি এবং ৭১ সালে স্বাধীনতা পেয়েও তা হাইজ্যাক হয়েছিল। কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাঅধিনায়ক পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন? তাকে কেন পদে পদে অপমানিত হতে হয়েছে? কেন তার স্বীকৃতি নেই? স্বাধীনতার ঘোষণা দিয়েছিলে মেজর জিয়াউর রহমান কেন তার স্বীকৃতি নেই? বাংলাদেশের স্বাধীনতা একটি পরিবার কেন্দ্রিক করে ফেলেছিল। জাতির অধিকার কেড়ে নিয়েছিল, জাতির প্রতি জুলুম করেছিল, নির্যাতন করেছ, জাতিকে দাসে পরিনত করেছিল। ২০২৪ আন্দোলনে স্বৈরাচার সরকার নিচে থেকে আকাশ থেকে গুলির আঘাতে নিরিহ মানুষের প্রাণ দিতে হয়েছে। খালি হাতে শহিদ আবু সাঈদ বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার বুকে ঝড় ছিল জাতিকে দাসত্ব থেকে জুলুম থেকে মুক্ত করবার। জাতিয় বীর কে সম্মান জানানো নাগরিক অধিকার বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, কোন ব্যক্তি, কোনো পরিবার, কোন গোষ্ঠী, কোনো দলের স্বার্থে এই স্বাধীনতা হারিয়ে না যায় এবং জনগণ কে চব্বিশ ঘণ্টা পাহারা দিতে দলের প্রতি নির্দেশনা দেন। তিনি বলেন, সাড়ে ১৫ বছরে যে অর্বজনা তৈরি হয়েছে, সেগুলি পরিষ্কার এবং নির্বাচনের সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হবে। জনগনের ভোটার তালিকা সুস্থ এবং সুন্দর করতে হবে, প্রবাসীদের ও এ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। চুরি করে যারা ভূয়া ভোটার হয়েছে তাদের তালিকা থেকে বাদ দিতে হবে। তিনি আরো বলেন পল্টনে লগি বৈঠা দিয়ে যারা নিরহ মানুষ কে হত্যা করেছিল তাদের বিচার আমরা এই মাটিতেই করবো। সর্ব শেষ বিজয় র্যালি দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।