ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।’
আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপিকে নতুন করে সাজানো হবে উল্লেখ করে বলেন, যে সকল‘বাহিনীর যারা অপেশাদার ব্যবহার করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ঊর্ধ্বতন পুলিশের অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, পুরোপুরি পুলিশিং ব্যবস্থা চালু করতে আরও কিছু সময় লাগবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন বলেন, ডিএমপি পরিচালিত হবে পেশাদার কর্মকর্তাদের দিয়ে, বিশেষ কোনো জেলার সদস্যদের দিয়ে ডিএমপি পরিচালিত হবে না।