বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:৩৪
ব্রেকিং নিউজ

লোহাগড়ায় বঙ্গবন্ধুর লোগো গেঞ্জি গায়ে দিয়া কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ১২ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:০৫

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডল বাগ বাজার এলাকায়  খোকনের মিষ্টির দোকানের সামনে থেকে কিছু উগ্রপন্থী সন্ত্রাসী ছেলেরা, আওয়ামী লীগ সমর্থিত সৌদি প্রবাসী নাহিদ খান বঙ্গবন্ধু লোগো ওয়ালা গেঞ্জি গায়ে পরলে একদল উগ্রপন্থী বিএনপি সন্ত্রাসী ১০/১৫ জন মিলে নাহিদ খান কে বেধড়ক মারপিট করে এবং ওই সময় অপর গ্রুপের একজন মহিলা রোজিনা খানম কে ও এরা বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে কিন্তু রোজিনা খানম কাউকে চিনতে পারেন নাই বলে জানান।

ভিডিও দেখুন

ঘটনার পর আহত নাহিদ খান কে অ্যাম্বুলেন্স করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে ওই উগ্রপন্থী বিএনপি সন্ত্রাসী বাহিনী ও শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়ার ছেলে রাফি মিয়া, মান্নান কাজীর ছেলে শফিক কাজী, মান্নান কাজীর আর এক ছেলে আল আমিন কাজী সহ ১০/১৫ জন মিলে   আহত নাহিদ খানকে এম্বুলেন্স থেকে নামিয়ে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সের উপর হামলা চালিয়ে এম্বুলেন্সের সামনের গ্লাস সহ একাধিক জায়গায় ভাঙচুর করে। অ্যাম্বুলেন্স নম্বর ঢাকা মেট্রো-ছ ৭১-৪৯৪৫ । এম্বুলেন্স মালিক মাসুদ উল্লেখীত ৩ জনের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দেখুন-নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -২

অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান লাবু মিয়ার ছেলে রাফি মিয়া ও বিএনপির মান্নান কাজীর ছেলে শফিক কাজী এবং মান্নান কাজীর আর এক ছেলে আল আমিন সহ আরো ৫/৭ জন মিলে নাহিদ খান কে বলেন  তুই বঙ্গবন্ধুর লোগো লাগানো গেঞ্জি কেন পরেছিস? বিএনপি ক্ষমতায় আসলে দেখিয়ে দেব ওটা খুলে ফেল। তখন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

অদ্য ১১ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ , ৩০ মিনিটের সময় শাল নগর ইউনিয়নের মন্ডল বাগবাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। উভয় পক্ষের আহত দুজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা নিয়ে নাহিদ খান বাড়িতে চলে গেলেও রোজিনা খানম ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

উক্ত সংঘর্ষের বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে শুনেছি, এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এখনো পর্যন্ত কোন পক্ষেরই অভিযোগ পাই নাই পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অ্যাম্বুলেন্স ভাঙ্গার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ভিডিও দেখুন

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১