ঠাকুরগাঁও আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু ওয়াড থেকে আড়াই মাসের শিশু সন্তানটি হারিয়ে যাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে ৩৬ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার এবং শিশু চুরির মূল হোতা সহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ব্যাপিট এ্যাকশন বেটালিয়ান র্যাব।
আড়াই মাসের চুরি হওয়া শিশুটির বিষয়টি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ঘটনাটি সর্বত্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনার সূত্র ধরে পুলিশ ও র্যাব বিশেষ অভিযান চালিয়ে গত ১১ মার্চ গাজিপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।শিশুটির মা হাসি ও বাবা সিমুলের কাছে শিশুটিকে পৌছে দেয়ার জন্য পুলিশ ও র্যাব ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ের পথে রওয়ানা দিয়েছে।