নড়াইলে কালিয়া উপজেলার পহরডাঙ্গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উঠান বৈঠক হয়েছে।
শনিবার বিকালে কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী মল্লিক বাড়ী পহরডাঙ্গা ইউনিয়ন নেতাকর্মীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি বিএম নজরুল ইসলাম (কাবুল) এঁর সভাপতিত্বে, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক এসএম নূরেআলম সাজ্জাদ (নয়ন) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোল্লা সারাফত হোসেন (শোভ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়েত হোসেন (জুনু), নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা আকতার (জোসনা মল্লিক)।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কালম সরদার, সিরাজুল ইসলাম মোল্লা, এনায়েত সিকদার, সোহেল রানা, নূরআলম মোল্লা, চৌধুরীর মাহফুজুল রহমার তারু, ইমরান শেখ সবুজ, আহাদ কাজী প্রমুখ।