আসাদুজ্জামান খান মুকুল
প্রিয়নবী আমার বুকের ধন
নবীর প্রেমে কাঁদে আমার মন
তিনি আমার ভালোবাসা
দেখতে মনে অনেক আশা।
কাছে পেতে খুঁজি প্রতি ক্ষণ,
নবীর প্রেমে কাঁদে আমার মন।।
একবার দেখা পেতাম যদি তাঁয়
পায়ের ধূলো নিতাম মেখে গায়,
এতেই আমি হতাম ধন্য
আমার মতো এই নগণ্য
জুড়ায় যেত আমার সারা তন
নবীর প্রেমে কাঁদে আমার মন।।
নবী বিনে রোজ হাশরের দিন
আমি পাপীর দেহ হবে লীন,
এই ভাবনায় পাগলপারা
কেঁদে কেঁদে হইলাম সারা।
তিনি যে মোর অনেক প্রিয়জন
নবীর প্রেমে পাগল আমার মন।।