সারমিন চৌধুরী
কবি, গল্পকার, উপন্যাসিক ও সাহিত্যক
চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড থানার অধীনে উত্তর পশ্চিম সৈয়দপুর গ্ৰামে জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ২০ আগস্ট। পিতা মোঃ আলতাফ হোসেন (সরকারি কর্মকর্তা ছিলেন) মাতাঃ রেজিয়া বেগম (গৃহিণী)
লেখা পড়া :
জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সীতাকুণ্ড ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ওমরগণি এম.ই.এস কলেজ থেকে থেকে বি.এস.এস ডিগ্রী অর্জন করেন এবং সরকারি কমার্স কলেজে- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স (MBA) অধ্যয়নরত আছেন (হিসাব বিজ্ঞান )
সাহিত্য চর্চা :
কবির লেখা লেখিতে বিশেষ ভাবে বিষয়বস্তু হিসেবে সামাজিক বৈষম্য-নারীদের অধিকার ধর্মীয় গুড়ামি শোষণ ও বঞ্চনাকে আলোকপাত করেন। কবি খুবই সাদাসিধা আমোদ-প্রমোদ শান্ত প্রকৃতির জীবন-যাপন পছন্দ করেন।রোমাঞ্চকর কবিতার জন্য অধিক পরিচিতি লাভ করেন।পদাবলিতে জীবনঘনিষ্ঠ প্রতীকের ব্যবহার যা বাংলা ভাষার কবিদের প্রতীকের অভিব্যক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন।নতুনতর প্রকাশভঙ্গি কবির তারুণ্যে তাঁর কবিতা প্রতিষ্ঠিত। সাধারণ মানুষের বাচনভঙ্গি ব্যবহার করে কবিতাতে আরোপ করেন ভিন্নতর মাত্রায়।
তিনি এই পর্যন্ত ৩০০ তিনশত এর মতো কবিতা লিখেছেন। দেশে বিদেশে কবির কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। জাতীয় পত্রিকায় কবির কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
তাছাড়াও নিয়মিত সাহিত্য পত্র পত্রিকা সমসাময়িক বিষয় নিয়ে এবং বিভিন্ন দেশি, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার কবিতা। এবং বিদেশি বাংলা পত্রিকায় ও নিয়মিত কবিতা প্রকাশিত হচ্ছে।এ ছাড়াও বহু প্রতিষ্ঠান ও সংস্থা থেকে সম্মাননা ও সনদ অর্জন করেন।
কবির অর্থ সংকট ও সুযোগ সুবিধার না থাকার কারণে একক কাব্যগ্রন্থ প্রকাশিত করতে পারেনি। তবে ৪ চার এর অধিক যৌথ কাব্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে পড়াশোনায় চলমান আছেন। এবং লেখা লেখি করে যাচ্ছেন নিয়মিত।
একক ছোট গল্প :
১. ভুলের খেসারত, অকাল মৃত্যু (২০২৩ ইং)
২. কাব্যিক সংকলন-প্রকৃতির প্রিয়সী ( অক্ষর বৃত্ত ছন্দে রচিত- ২০২২ ইং
৩. গল্পগ্রন্থ- বেপরোয়া মেয়ে (২০২১ ইং)
৪. ছোট গল্প : সারি আর পারি (২০২১ ইং)
কবিতা, গল্প ,লেখালেখি, আবৃত্তি, গান, নৃত্য ,অংকন, ভ্রমণ এবং নৈমিত্তিক সৃজনশীল কাজের প্রতি রয়েছে দক্ষতা। বর্তমানে পড়াশোনার পাশাপাশি লেখালেখি নিয়েই আছেন। সবার মন ছুঁয়ে যায় এমন লিখনিতে কবির জীবন ধন্য করতে চাই। সবাই দোয়ায় রাখবেন। ধন্যবাদ