বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৪
ব্রেকিং নিউজ

রাজাকারদের দেশ ছাড়তে বললেন পলক

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৫ জুলাই ২০২৪ , সকাল ১১:২২

একাত্তরের হাতিয়ারকে আরও একবার গর্জে উঠার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে তিনি রাজাকারদের দেশ ছেড়ে চলে যেতে বললেন। 

ফেসবুক পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। তোরা যারা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়া।’ পোস্টের সঙ্গে যুক্ত করা ছবিতে লেখা রয়েছে ‘আছিস যত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’।

তিনি যখন এমন পোস্ট করেছেন, ঠিক তখন দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল। এদিন রাত ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সবকটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, প্রতিবাদে তারা এমন কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বিষয়ক মন্তব্যের ।  স্লোগানে স্লোগানে বলেন তারা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘ আমি কে? তুমি কে? রাজাকার, রাজাকার’।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক এক পোস্টে পলক লিখেছেন, ‘রাজাকাররা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চে ছাত্র-শিক্ষকদেরকে গণহত্যা করেছে , সেই রাজাকারের পক্ষে রাজাকারের ছেলে-মেয়েদের  বলে শ্লোগান দিতে তাদের লজ্জা করে না?’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১