বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯শে) জানুয়ারি বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখার উদ্যোগে শার্শা বাজারে প্রধান কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক,মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, আরঙ্গজেব।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হাসান খান, যুগ্ন আহবায়ক আবু জুবায়ের শাওন সহ শার্শা উপজেলা বি এন পির যুবদল, ছাত্র দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।