বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪০
ব্রেকিং নিউজ

কবিতা:- ভালবাসার পরাজয়

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ , সকাল ১০:৩৫

কবি :- 

আফছানা খানম অথৈ

তুমি আমার প্রথম প্রেম, প্রথম  ভালোবাসা

তাই মন প্রাণ উজাড় করে ভালবেসেছিলাম সর্বদা

আর তুমি সেই ভালবাসাকে উপেক্ষা করলে?

আমার অজান্তে অন্যজনকে ভালবাসলে?

বুঝতে পারেনি তোমার ছলনা,প্রতারণা,

তুমি মানুষ নাকি অমানুষ?আজ ও খুঁজি সেই উত্তর।

তুমি প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে নাটক করলে

কেড়ে নিলে আমার সর্বস্ব,সর্বহারা করলে আমাকে?

তবুও কিচ্ছু বলিনি,ক্ষমা করে দিয়েছিলাম

তুমি আসতে চাইলে,গ্রহণ করলাম,

ভালবাসায় চাদরে ঢেকে রাখলাম।

কিন্তু তুমি কী করলে!ফের বিশ্বাসঘাতকতা করলে

যা অবশিষ্ট ছিলে, সব ধ্বংস করে দিলে,

আমার মন নিয়ে চিনিবিনি খেললে

অবশেষে আমাকে ডিভোর্স দিলে?

আমাকে যদি নাইবা বাসলে ভালো

তবে বারবার আসলে কেনো জীবনে?

আমার ভালোবাসা ছিল সত্য, মিথ্যা ছলনা নয়

তবুও  করলে তুমি  ভালোবাসার পরাজয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১