বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:২২
ব্রেকিং নিউজ

কবিতা :- আনমনে বললে তুমি

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১ মে ২০২৫ , বিকাল ০৫:০৮

কবি:- 

মোঃ রুহুল আমিন 

আমায় তুমি দেখলে নাকি 

বহু বছর পরে,

লিখতে গিয়ে আমায় নিয়ে 

অশ্রুবারি ঝরে।

দুখের চিহ্ন পাওনি খুঁজে 

আমার চোখে মুখে,

ভাবলে তুমি অনেক সুখি

দুঃখ নেইতো বুকে।

তোমার কাছে দুঃখ মানেই 

খোঁচা খোঁচা দাড়ি,

এলো-মেলো ঝাঁকড়া চুলে 

থাকবে মনটা ভারি।

কাব্য কথায় পাঠক মাঝে 

সাজো অনেক দুখি,

তোমায় দেখে বুঝতে পারি

তুমি অনেক সুখি।

সুখের হাজার বর্ণিল রশ্মি

সুখে জীবন ভরা,

তবুও তুমি লিখছো শুধুই

দুঃখে জীবন গড়া।

সুখের মাঝে ক্যামনে তবে 

দুঃখ যাপন করে,

আনমনে যে ভেবেই রাখো 

প্রশ্ন সবার তরে।

তবুও তুমি স্বীকার করলে 

বিরহী এক কবি,

অতীত স্মৃতির কল্প কথা 

লিখতে থাকো সবি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১