বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:১৬
ব্রেকিং নিউজ

কবিতা ঃ- ভালবাসি যাকে

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ২ অক্টোবর ২০২৪ , রাত ১০:৫২

আলহাজ্জ কবি প্রভাষকঃ ডাঃমোঃহাবিবুর রহমান।

যার লাগি দিবা নিশি  ভাবি সারাক্ষন।

কি করিলে দেখা পাবো  কেমনে কখন।

ছায়া দিয়ে মায়া দিয়ে  পালিলেন যিনি।

ধরনীর সব কিছু  দানিলেন তিনি।

কৃপা তার সীমাহীন  অবিরাম ঝরে।

শোকর গোজার করি  তার দরবারে।

গাছে গাছে ফুল ফল  সাজানো বাগান।

কিচির মিচির ডাকে  পাখি করে গান।


আকাশ জমিন তার  তাসবিহ পড়ে।

মুমিন নেক আমল  দিয়ে তাকে গড়ে।

পেতে চাও যদি তারে একা নিরালায়।

সৃষ্টি কুলে সেবা করো বেলা অবেলায়। 

ভালবাসা দাও ঢেলে  যত তোমা আছে।

দয়াময় খুশি হয়ে  নেবে টেনে কাছে।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১