বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:০২
ব্রেকিং নিউজ

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ কাল থেকে কার্যকর

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:১১

নিউজ ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম


বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ভোজ্য তেলের দাম বাড়াতে গত সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল-মালিকরা। সেখানে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়। তবে তখন সয়াবিনের তেলের দাম বাড়ানোর ‘সুযোগ নেই’ বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে

রোজার আগে পহেলা মার্চ যখন এক লিটার সয়াবিনের বোতলজাত দাম দশ টাকা কমিয়ে একশত তেষট্টি টাকা করা হয়, তখন পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল আটশত টাকা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১