বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৪৯
ব্রেকিং নিউজ

শার্শায় দোয়াত কলম মার্কার গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রিপোর্টার : মো রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : শনিবার , ১৮ মে ২০২৪ , রাত ০৮:২৫

মোঃ রফিকুল ইসলাম প্রতিনিধি :

দ্বিতীয় ধাপের আসন্ন ৬ষ্ঠ উপজেলা  নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের 'দোয়াদ কলম' প্রতীকের পক্ষে কায়বা ইউনিয়নে নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

১৮ ই মে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে চালিতাবাড়ীয়া স্কুল মাঠে নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন বলেন, আপনারা দলমত নির্বিশেষে আমাকে আপনাদের মুল‍্যবাল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের উন্নয়ন দেব ও নির্বাচিত হলে.যশোর জেলার অন‍্যতম উপজেলা হিসেবে গড়ে তুলব। আগামীতে এই শার্শা হবে মডেল উপজেলা।


পথসভায় কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ওহিদুজ্জামান, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নাসির উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময়  উপস্থিত ছিলেন। 



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১