বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:১০
ব্রেকিং নিউজ

ঠিক ভুলে যাবে

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ২ মার্চ ২০২৪ , রাত ১১:৪৫

জেবুন্নেছা জেবু 

    দূঘর্টনায় হারাতে হয়  আপনজন স্বজন

   কতো পরিবার নিঃস্ব হয়  ভাবুন,

    একটু অসর্তকতায় কেড়ে নিচ্ছে জীবন

    ভয়ংকর আগুনের ভয়াবহতা কতো কঠিন।

   চারদিকে ছুটছে বাচাঁর আকুতি নিয়ে  প্রাণ

   সবদিকে বন্ধ নেই একটু চাই বাচাঁর উপকরণ,

    পুড়ে যাচ্ছি আমাকে বাচাঁতে কেউ আসে না

  একটু পর কিছুই  আর দেখতে পাচ্ছি না।

    জানালাটা ও খোলা নেই সব ধোঁয়ায় হারাচ্ছে

    আমার  চুল শরীর মাংস সব পুড়ছে,

   অসহ‍্য যন্ত্রনায় জ্বালায়  জ্বলছে কন্ঠ নালী

   আমার  চোখে ভাসছে মরে যাচ্ছি আমি।

    বলে ও আসিনি কিছু আমার পরিবারকে

    ক্ষমা করে দিও আমাকে,

  চিরতরে ছেড়ে চলে গেলাম তোমাদের  

   হয়তো  কয়লা হয়ে গেছে শরীর আমার।

  পারলে এমন আরো আয়োজন করো দূঘর্টনার

  আবার  কিছু  প্রাণ  পুড়তে পুড়তে হবে অঙ্গার,

   ঠিক সবাই  ভুলে যাবে সব কিছু দিন পর

 এভাবেই  প্রতিবছর খবরে সংখ্যা বাড়ে  মৃত্যুর।।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১